প্রায় ছয় একরের সবজির খেত। সেখানে চাষ করা হয়েছে টমেটো, পেঁপে, শসা, কাঁকরোল, করলা, শিমসহ নানা জাতের ফসল। এর মধ্যেই প্রায় ৪০ শতক জমিতে মাচায় ঝুলছে হলুদ রঙের ছোট ছোট তরমুজ। নাম ‘সূর্যডিম’।এসব তরমুজ চাষ করেছেন চট্টগ্রামের পটিয়ার কৃষি উদ্যোক্তা আবদুল জব্বার (২৮)। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাঁর খেত। ইউটিউব দেখে বর্ষকালীন এই তরমুজ চাষ করেছেন তিনি।
গত রোববার থেকে তিনি প্রতি কেজি ১২০ টাকা দরে নিজের খেতের তরমুজ বিক্রি শুরু করেছেন।বর্তমানে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আবদুল জব্বারের সবজির খেত। এর মধ্যে ‘বাহুবলী’ জাতের টমেটো; মিশ্র ফসল হিসেবে পেঁপে, শসা, কাঁকরোল, করলা ও শিম রয়েছে। পাশের পাহাড়ে আরও প্রায় ৬০০ শতক জমিতে আদা চাষ করছেন তিনি।জব্বার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ২৬ জুলাই খেতে তরমুজের বীজ বপন করেন।
প্রায় ১ মাস ২৫ দিন পর তাঁর খেতের তরমুজ বিক্রির উপযোগী হয়েছে।
সূত্র: প্রথম আলো