অধিকাংশ নারীর ক্ষেত্রে ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে মেনোপজ বা স্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে যায়। তবে ৪৫ বছরের আগে মেনোপজ শুরু হলে তাকে ‘আর্লি মেনোপজ’ বা সময়ের আগেই মেনোপজ বলা হয়।
আর ৪০ বছর বয়সের আগে এমনটি ঘটলে তাকে ‘প্রিম্যাচিউর মেনোপজ’ বা ‘প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি’ বলা হয়।মেনোপজ শুরুর অনেক আগে থেকেই শরীরে হট ফ্ল্যাশের মতো উপসর্গ দেখা দেয় মূলত যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন বন্ধ হয় এবং এর ফলে শরীরে প্রজনন চক্র নিয়ন্ত্রণকারী হরমোন ইস্ট্রোজেনের মাত্রা কমে, তখন মেনোপজ ঘটে। টানা ১২ মাসের বেশি সময় ধরে ঋতুস্রাব না হলে একজন নারীকে মেনোপজ পর্যায়ে আছে বলে ধরা হয়।
তবে মেনোপজ শুরুর অনেক আগে থেকেই শরীরে হট ফ্ল্যাশের মতো উপসর্গ দেখা দেয়।
সূত্র: প্রথম আলো