সন্ধ্যা নামলেই একটা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। মিষ্টি, ভারী, একটু ঘোরলাগা। তুমি বারান্দায় বসে হঠাৎ টের পাও, হাসনাহেনা ফুটেছে। অথচ দুপুরবেলা এই গাছের দিকে তাকালে কিছুই বোঝা যায় না। ফুলগুলো তখন গুটিয়ে থাকে চুপচাপ। যেন কিছুই বোঝে না। সূর্য ডুবতেই এক জাদু ঘটে যায়। ফুল ফোটে, গন্ধ ছড়ায়, আবহটাই বদলে যায়।প্রশ্ন জাগা স্বাভাবিক। হাসনাহেনা কেন রাত বেছে নিল?
দিনে ফুটলে এমন কী ক্ষতি হতো?দিনের ভিড় থেকে দূরেদিনের বেলা প্রজাপতি আর মৌমাছি ফুলে ফুলে ঘোরে। ওরা রং দেখে টান অনুভব করে, চোখেই রং সহজে ধরা পড়ে। কিন্তু রাত নামলে দুনিয়া অন্ধকার হয়ে যায়। তখন রঙের আর কোনো দাম থাকে না। প্রজাপতি ঘুমিয়ে পড়ে, মৌমাছি বাসায় ফেরে। এ সময়টায় জেগে ওঠে অন্য একদল প্রাণী, রাতজাগা মথ। বিশেষত একধরনের বড় মথ আছে, যাকে বলে হক মথ বা স্ফিংক্স মথ। এরা অন্ধকারেও উড়তে পারে।
লম্বা শুঁড় দিয়ে ফুলের গভীর থেকে মধু টেনে নেয় এরা।কিন্তু অন্ধকারে ওরা ফুল খুঁজে পাবে কীভাবে?
সূত্র: প্রথম আলো