রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাজেকের কংলাক পাহাড়ে ওঠার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।ওই পর্যটকের নাম মো. মাসুদুল আলম (৪১)। তিনি সাভারের আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার তাহেরহুদা এলাকায়।
কর্মসূত্রে সাভারের আনন্দপুর এলাকাতেই বসবাস করতেন তিনি।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সাভারের আনন্দপুর থেকে ১৭ জন পর্যটকের একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদের গাড়িতে করে সাজেকে পৌঁছায়। দলটির সদস্যরা সাজেকে রাত্রিযাপনের জন্য ‘বাঁশবাড়ি’ নামে একটি রিসোর্টে কক্ষ ভাড়া করেন। বিকেল ওই পর্যটকেরা একসঙ্গে কংলাক পাহাড়ে উঠছিলেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন মাসুদুল।
তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাজেকের এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো