লোহিত সাগর উপকূলবর্তী সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।মাখোঁ বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য হলে বিশ্ব ও মার্কিন অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে।
তবে হোয়াইট হাউস এ ধরনের নিষেধাজ্ঞার কথা অস্বীকার করেছে।আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গতকাল রাতে টেলিভিশনে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে মাখোঁ এ কথা বলেন।ফ্রান্সে জ্বালানি পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির চাপের মধ্যে মাখোঁ ফরাসি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, আগামী শীতের জন্য তাঁর দেশে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত আছে।
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তাঁর সরকার কাজ করছে বলেও জানান তিনি।চলমান বৈশ্বিক জ্বালানি পরিবহন সংকটে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো