ব্যালন ডি’অর জিততে নিজের পক্ষে কোনো প্রচারণা নেই লিওনেল মেসির। মুখ ফুটে সেটা দাবিও করছেন না, যেটা করছেন লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। রেকর্ড আটবার ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের কি তাহলে বর্ষসেরার এ ট্রফিতে অরুচি ধরে গেল?না। মেসি এমনই। পুরস্কার জয়ের দৌড়ে মেসিকে তাঁর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে খুব কম।
কিন্তু আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর অনুষ্ঠান সামনে রেখে মেসি তো তাঁর পক্ষের লোকজনের মুখ বন্ধ রাখতে পারছেন না!মেসির এবার ব্যালন ডি’অর জেতা উচিত—এ দাবির পক্ষে এরই মধ্যে মুখ খুলেছেন ডেভিড বেকহাম, ডিয়েগো সিমিওনে, সের্হিও আগুয়েরো, ক্রিস্টিয়ান রোমেরো। লিওনেল স্কালোনিই–বা বাদ যাবেন কেন! আর্জেন্টিনা জাতীয় দলের কোচ গতকাল ‘ক্ল্যারিন’কে বলেন, ‘অবশ্যই ব্যালন ডি’অর লিওর প্রাপ্য।
তবে আমার মনে হয় না এটা নিয়ে ও খুব একটা চিন্তিত।
সূত্র: প্রথম আলো