ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি, কিছুদিন আগে এমন খবর দিয়ে তোলপাড় ফেলেছে দ্য অ্যাথলেটিক। এরপর বিবিসিও জানিয়েছে, ১১৫টি অভিযোগের মধ্যে একটি বাদ দিয়ে বাকি সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছে ক্লাবটি। তবে শাস্তি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। আপিলসহ প্রক্রিয়ার অনেক কিছুই এখনো বাকি। সিটি অবশ্য দোষী সাব্যস্ত হওয়ার খবর অস্বীকার করেনি।
তবে তারা এক বিবৃতিতে বলেছে প্রক্রিয়াটি ‘এখনো চলমান’।শিরোপা যাবে, নাকি অবনমন—সিটির সামনে কী শাস্তিএর মধ্যেই আলোচনা শুরু হয়েছে, আসলে কী শাস্তি হওয়া উচিত সিটির? নানাজন নানা মত দিচ্ছেন। পয়েন্ট কাটা, আর্থিক জরিমানা, প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার করা, এমনকি সিটির সব ট্রফি কেড়ে নেওয়ার মতো শাস্তির আলোচনাও হচ্ছে ফুটবল বিশ্বে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, এই মামলার প্রভাব শুধু শাস্তির মধ্যেই সীমাবদ্ধ নয়।
সূত্র: প্রথম আলো