ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দ্য অ্যাথলেটিক এবং বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য অ্যাথলেটিককে জানিয়েছে, আনীত অভিযোগের মধ্যে একটি ছাড়া সব কটিতেই সিটিকে দোষী সাব্যস্ত করেছে মামলার শুনানির জন্য গঠিত স্বাধীন কমিশন।
প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ করতে চায়নি।তবে দোষী সাব্যস্ত হলেও সিটির বিরুদ্ধে এখনো শাস্তি নির্ধারণ করা হয়নি। এ প্রক্রিয়া চলমান বলে জানা গেছে। রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ম্যানচেস্টার সিটি।সিটির বিরুদ্ধে কখন অভিযোগ আনা হয়ম্যানচেস্টার সিটির আর্থিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ তদন্তের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে প্রিমিয়ার লিগ।
২০০৯–১০ থেকে ২০১৭–১৮ মৌসুম পর্যন্ত একাধিক মৌসুমে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম ভঙ্গের অভিযোগ ছিল।
সূত্র: প্রথম আলো