রাতে ঘুমানোর আগে একবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারা কি তোমার অভ্যাস হয়ে গেছে? অনেকেই এখন এই অভ্যাসে আসক্ত। রাতে বিছানায় শুয়ে ইনস্টাগ্রাম ঘাঁটছিলেন এক ভদ্রমহিলা। হঠাৎ তাঁর চোখ আটকে গেল একটা ছবিতে। তাঁর ঘনিষ্ঠ সব বান্ধবীরা মিলে কোনো এক রেস্তোরাঁয় ডিনার করছে, হয়তো কারও জন্মদিন উদ্যাপন চলছে।
ছবিতে সবাই আছে...শুধু তিনি ছাড়া!দৃশ্যটা দেখে ওই পূর্ণবয়স্ক নারী এমনভাবে কেঁদে উঠলেন যে পাশের ঘর থেকে তাঁর পরিবারের সদস্যরা ছুটে এলেন! কাঁদতে কাঁদতেই তিনি পাগলের মতো নিজের মেসেজ, ই–মেইল চেক করতে লাগলেন। হয়তো তিনি ইনভাইটেশনটা মিস করেছেন? মেসেজ কি স্প্যামে চলে গেছে? নাকি এটা হ্যাকারদের কাজ?উঁহু, কোনো হ্যাকার নেই।
আসল সত্যিটা হলো, তাঁকে দাওয়াত দেওয়া হয়নি!পরদিন ওই গ্রুপের এক বান্ধবীর সঙ্গে দেখা হলে তিনি একটু ইতস্তত করেই জিজ্ঞাসা করলেন, ‘পার্টি কেমন হলো?’ বান্ধবী তার দিকে কড়া চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘আমি জানতাম এটা শুনে তোমার খারাপ লাগবে।
সূত্র: প্রথম আলো