ইউরোপের চারটি প্রধান ফুটবল লিগ—ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মানির বুন্দেসলিগা শুক্রবার ফিফার সংস্কারের দাবি জানিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশ কিছুদিন ধরেই সংকটের ভেতর দিয়ে যাচ্ছে।ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা প্রকাশের পর এই সংকটের শুরু। প্রতিষ্ঠানটিতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ রাখার পরিকল্পনা করা হয়েছিল।
পরে অবশ্য সেই পরিকল্পনা স্থগিত করা হয়।এএফপিকে পাঠানো এক যৌথ বিবৃতিতে চার লিগ বলেছে, ‘ফিফার সাংবিধানিক কাঠামোর সীমানা স্পষ্ট করতে মৌলিক সংস্কার জরুরি। এর মাধ্যমে এমন আস্থা ফিরিয়ে আনতে হবে যে ব্যক্তিবিশেষের শাস্তিমূলক বিষয়গুলো রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্পষ্টভাবে মুক্ত থাকবে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইউরোপিয়ান লিগস ও ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে একসঙ্গে কথা বলছি।
কারণ, ফিফার অবিরাম সম্প্রসারণবাদ কীভাবে সবাইকে প্রভাবিত করছে, তা আমরা বুঝতে পারছি।’ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এফএফই পরিকল্পনার কারণে সমালোচনার মুখে পড়ার কয়েক দিন পরই এই বিবৃতি এল।
সূত্র: প্রথম আলো