বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। এখন তিনি নারীপ্রধান ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, যেগুলো তখন তিনি হয়তো কাজেরই স্বাভাবিক অংশ বলে মেনে নিয়েছিলেন।
পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছেন, সেসব ঘটনার পেছনে ছিল বৈষম্য, ক্ষমতার অসমতা এবং কখনো কখনো অদ্ভুত ব্যক্তিগত পছন্দ-অপছন্দ।সম্প্রতি এক কথোপকথনে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলেছেন তাপসী। এর মধ্যে একটি ঘটনা তাঁর কাছে এতটাই অদ্ভুত যে একটি ছবিতে অভিনয়ের জন্য তারিখ দেওয়ার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ হিসেবে তাঁকে জানানো হয়েছিল—নায়কের স্ত্রী তাঁকে ছবিতে চাননি।
তাপসী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে বিভিন্ন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
সূত্র: প্রথম আলো