মানুষের আদি ইতিহাস এবং আমাদের পূর্বপুরুষদের অবয়ব কেমন ছিল, তা নিয়ে গবেষকদের আগ্রহের শেষ নেই। মরক্কো থেকে উদ্ধার হওয়া জীবাশ্মের সহায়তায় প্রায় তিন লাখ ১৫ হাজার বছর আগের প্রাচীন মানুষের মুখাবয়ব ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন গবেষকেরা।
হেরিটেজ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় হোমো স্যাপিয়েন্স প্রজাতির এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন রূপের ডিজিটাল ছবি তৈরি করা হয়েছে।মরক্কোর জেবেল ইরহুদ প্রত্নতাত্ত্বিক সাইট থেকে ১৯৬০ দশকে প্রথমবারের মতো প্রাচীন মানুষের মাথার খুলির জীবাশ্ম আবিষ্কার করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকেরা প্রথমে একে নিয়ান্ডারথাল প্রজাতি বলে মনে করলেও ২০১৭ সালে গবেষকেরা নিশ্চিত হন, জীবাশ্মটি প্রায় তিন লাখ ১৫ হাজার বছরের পুরোনো হোমো স্যাপিয়েন্সের।
ব্রাজিলের বিখ্যাত থ্রিডি পুনর্নির্মাণ বিশেষজ্ঞ সিসেরো মোরেসের নেতৃত্বে গবেষকদল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রাচীন মানুষের মুখের অবয়ব তৈরি করেছেন।
সূত্র: প্রথম আলো