হাড় শক্ত রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডির পরিপূরক (সাপ্লিমেন্ট) গ্রহণ করেন অনেকে। বিশেষ করে বয়স্কদের মধ্যে এসব পরিপূরক ব্যবহারের প্রবণতা বেশি। তবে নতুন এক গবেষণা বলছে, অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণে হাড় ভাঙা কিংবা ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি কমানোর উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য বিএমজে-তে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষকেরা ৬৯টি নিয়ন্ত্রিত গবেষণার তথ্য বিশ্লেষণ করেছেন। এসব গবেষণায় মোট ১ লাখ ৫৩ হাজার ৯০২ জন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছিলেন।ক্যালসিয়াম বা ভিটামিন ডি কতটা কাজ করে?হাড় ভালো রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি গুরুত্বপূর্ণ। হাড়ের গঠনের প্রধান উপাদানগুলোর একটি ক্যালসিয়াম। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাড় সুস্থ রাখতে যা প্রয়োজন।
আগের বিভিন্ন গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, ক্যালসিয়াম বা ভিটামিন ডি এককভাবে গ্রহণ করলে হাড় ভাঙার ঝুঁকি কমে না।
সূত্র: প্রথম আলো