বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন∎ অধ্যায়–৬প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের ৬ নম্বর অধ্যায়ের ওপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: Na ও Na+ এর মধ্যে পার্থক্য কী?উত্তর: Na ও Na+ এর মধ্যে পার্থক্য:NaNa+১. Na হলো সোডিয়ামের একটি পরমাণু।১. Na+ হলো একটি ক্যাটায়ন।২. Na দ্বারা বোঝায় সোডিয়াম পরমাণুতে ১১টি ইলেকট্রন আছে।২. Na+ দ্বারা বোঝায় সোডিয়াম পরমাণুতে ১০টি ইলেকট্রন আছে।প্রশ্ন: আইসোটোপ বলতে কী বোঝায়?উত্তর: কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভরসংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে।
এরা হলো:১. প্রোটিয়াম ২. ডিউটেরিয়াম ৩. ট্রিটিয়াম।প্রশ্ন: O ও O2- এর মধ্যে দুটি পার্থক্য লেখো।উত্তর: O ও O2- এর মধ্যে পার্থক্য:OO2-১. O হলো অক্সিজেনের একটি পরমাণু।১. O2- হলো একটি অ্যানায়ন।২. O এর ইলেকট্রন বিন্যাস ২, ৬।২. O2- এর ইলেকট্রন বিন্যাস ২, ৮।প্রশ্ন: কার্বনের আইসোটোপ তিনটি কেন?
সূত্র: প্রথম আলো