মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
গত সোমবারের ওই হামলায় ক্রেতা-বিক্রেতা, পরিবহনশ্রমিক, অন্যান্য বেসামরিক নাগরিকসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন।পরদিন মঙ্গলবার ওই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেন টুর্ক।জাতিসংঘের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্কের বক্তব্য প্রকাশ করা হয়।সেখানে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর রাখাইনে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি একটি।
জানা গেছে, সোমবার দুপুরের দিকে কিয়াউকতাও শহরে সেনাবাহিনী ওই হামলা চালায়।
সূত্র: প্রথম আলো