ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূপাত হয়।গাড়ি ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যান সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিল পুলিশ।
একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন।পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপদুপুর পৌনে ১২টার দিকে দেখা যায়, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান করছেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে পুলিশের অবস্থান ছিল মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায়।পুলিশের আহত এক সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছেপ্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল।
তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
সূত্র: প্রথম আলো