বাংলাদেশে স্মার্টফোনের পাশাপাশি বড় পরিসরে কানেক্টেড স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে অনার বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নতুন লোগো উন্মোচন ও বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রোবট ফোন প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।অনারের তৈরি রোবট ফোনঅনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ ও টেলিভিশন বাজারজাতের প্রস্তুতি নিচ্ছে অনার।
নতুন এ উদ্যোগের আওতায় ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্দার বিভিন্ন মডেলের টেলিভিশন কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
সূত্র: প্রথম আলো