বাবার হাত ধরে ২০১৯ সালে ফ্যান্টাসি কিংডমে এসেছিল নাহিয়া নাবা। ছয় বছর পর সেই একই জায়গায় আবার এল সে। তবে এবার বাবা নেই। সঙ্গে আছে স্কুলের দুই বন্ধু মো. আলীফ ও সাজিদ হাসান অর্নব। এই তিন বন্ধু এসেছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানে।টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে নাবা। বর্তমানে একই প্রতিষ্ঠানে এইচএসসিতে পড়ছে সে।
আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এসে বাবার স্মৃতিই বারবার মনে পড়ছিল তার।নাবা প্রথম আলোকে বলে, ‘আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। বাবা বেঁচে থাকলে আজও তাঁর সঙ্গেই আসতাম।’২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নাবার বাবা মারা যান। বাবার সঙ্গে শেষবার ফ্যান্টাসি কিংডমে আসার স্মৃতি তাই আজও মনে গেঁথে আছে তার।সংবর্ধনা অনুষ্ঠানে এসে প্রথম আলোকে ধন্যবাদ জানিয়েছে নাবা। সে বলেছে, ‘অনেক ভালো লাগছে এখানে এসে।
বাবা চাইতেন, আমি চিকিৎসক হই।
সূত্র: প্রথম আলো