ঐতিহ্যের পরিচিত নকশাকে সমকালীন পোশাকের সঙ্গে মিলিয়ে দেওয়াই টুয়েলভ ক্লদিংয়ের এবারের পূজা সংগ্রহের মূল ভাবনা।দুর্গাপূজা মানেই উৎসব, আনন্দ আর নতুন করে সাজার প্রস্তুতি। শরতের এই উৎসবকে ঘিরে পোশাকেও থাকে আলাদা ভাবনা। সেই ভাবনায় ঐতিহ্য ও সমকালীন রুচির মেলবন্ধন ঘটিয়ে পূজা সংগ্রহ সাজিয়েছে দেশের ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং।এবারের সংগ্রহে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কোলাম ও শান্তিনিকেতনের আলপনার নকশা এসেছে নানা পোশাকে।
নারী-পুরুষ থেকে শিশু—পরিবারের সবার জন্যই রয়েছে উৎসবের পোশাক।সংগ্রহের নকশায় অন্যতম অনুপ্রেরণা দক্ষিণ ভারতের প্রাচীন আঙ্গিনা-সজ্জার শিল্পরীতি কোলাম। চালের গুঁড়া দিয়ে আঁকা এই নকশায় থাকে জ্যামিতিক সাম্য, বিন্দুকে ঘিরে অবিচ্ছিন্ন রেখার চলন ও বিভিন্ন শুভ প্রতীক।
টুয়েলভ ক্লদিংয়ের পোশাকে কোলামের সেই বৈশিষ্ট্য দেখা গেছে পরিমিত ও আধুনিক বিন্যাসে।কুর্তির বুকের মাঝামাঝি, গলার কাছের অংশ কিংবা ওপরের দিকে গোলাকার অলংকরণে রয়েছে কোলামের ছাপ।
সূত্র: প্রথম আলো