দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিশিল্পের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় এআইইউবির শিক্ষার্থীরা তাঁদের থিসিস ও গবেষণায় শিল্প খাতের বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবেন।
শুধু তা–ই নয়, ব্রেইন স্টেশন ২৩–এর কাছ থেকে কারিগরি পরামর্শও পাবেন তাঁরা। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রেইন স্টেশন–২৩।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় এআইইউবির গবেষণাগারে এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি–এজেন্ট সিস্টেম, ভিশন–ল্যাঙ্গুয়েজ সিস্টেম, আরএজিসহ বাংলাদেশের স্থানীয় চাহিদাভিত্তিক এআই সমাধান নিয়ে গবেষণা করা হবে।
পাশাপাশি শিক্ষার্থীরা ব্রেইন স্টেশন ২৩–এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
সূত্র: প্রথম আলো