ব্যক্তির চেয়ে নাকি দল বড়। কিন্তু এবার ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলকে দেখে যৌক্তিক কারণেই তা মনে হচ্ছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আর্জেন্টিনা দলের চেয়ে মেসি বড়!কথাটি ইতিবাচক অর্থেই বলা। তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা এবং সন্দেহাতীতভাবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জাতীয় দল থেকে অবসর নেবেন। এমন লগ্নে আসলে দল ছাপিয়ে অবসর নিতে যাওয়া সেই খেলোয়াড়কে ঘিরেই বেশি আলোচনা হয়।
মেসিকে ঘিরে তাই এই পরিস্থিতির উদ্ভব হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে হারের পর এটাই লিওনেল স্কালোনির দলের প্রথম ম্যাচ। এরপর আগামী রোববার একই সময়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ বুরকিনা ফাসো। এরপর আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচে প্রতিপক্ষ বেনিন।
মেসি এই ম্যাচ খেলে অবসর নেবেন আর্জেন্টিনা দল থেকে।
সূত্র: প্রথম আলো