ফেনীতে মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি পরিবারের আয়ে সহযোগিতা করতে মাঝেমধ্যে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ত ১৫ বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থী মাফুজুর রহমান ইমন (১৫)। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে একইভাবে মাদ্রাসার পড়া শেষ করে বাসায় ফিরে বাবার অটোরিকশা নিয়ে বেরিয়েছিল সে। তবে এরপর তিন দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার।
থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শহরের অদূরে সদর উপজেলার ফতেহপুর এলাকায় ব্যাটারিছাড়া পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। তবে সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্রের।নিখোঁজ মাফুজুর রহমান ফেনী শহরের ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার মো. সহিদুল ইসলাম সুজনের ছেলে।
সে বিরিঞ্চি সুফিয়া নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থী।পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে বাড়িতে ফেরে মাফুজুর।
সূত্র: প্রথম আলো