নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার তরুণের নাম রবিউল আওয়াল (২৪)।
তিনি পূর্বধলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ধর্ষণের শিকার নারীর (৩২) প্রতিবেশী।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী জন্ম থেকেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এরপর তিনি চার বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাবার বাড়িতে আসার পর থেকে প্রতিবেশী রবিউল ওই নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করছিলেন।
১৬ সেপ্টেম্বর বিকেলে ওই নারী এক প্রতিবেশীর বাড়ি গেলে ইশারায় তাঁকে কাছে ডেকে নেন রবিউল।
সূত্র: প্রথম আলো