এসএসসির রেজাল্টের দিন মিষ্টি বিলিয়ে যে স্বস্তিটা পাওয়া যায়, সেটার মেয়াদ বেশি দিন নয়। জিপিএ–৫ এল। ঘরে আনন্দ, অভিনন্দনের ফোন। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় আরেক হিসাব। নিজের মোট নম্বর কত? অমুক কলেজে গতবার কত নম্বরে হয়েছে? পছন্দের কলেজ না পেলে মাইগ্রেশনে কিছু বদলাবে তো?ভালো ফলের আনন্দটা তখন আবার অনিশ্চয়তায় মিশে যায়।আমাদের সমাজে কিছু কলেজের নাম এমনভাবে গেঁথে গেছে যে সেখানে ভর্তি হওয়াটাও যেন আরেকটা সাফল্য।
অভিভাবকেরাও চান, সন্তান এমন জায়গায় পড়ুক, যেটার পড়াশোনা ও পরিবেশ নিয়ে ভরসা করা যায়।অথচ হিসাবটা মিলছে না। দেশে তো কলেজের আসনের অভাব নেই।প্রথম আলোর এক প্রতিবেদনে দেখলাম, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে আসন ২৬ লাখের বেশি। এসএসসি ও সমমানে পাস করেছে প্রায় ১১ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী। সবাই ভর্তি হলেও অর্ধেকের বেশি আসন খালি থাকত।তারপরও প্রথম ধাপে ১১টি কলেজে একটি আবেদনও পড়েনি।
অন্যদিকে আনন্দ মোহন কলেজের ৯৮১টি আসনের বিপরীতে পছন্দের তালিকায় কলেজটির নাম এসেছে ৩২ হাজারের বেশি বার।নামী কলেজের ভিড়টাকে শুধু হুজুগ বলে উড়িয়ে দেওয়া সহজ।
সূত্র: প্রথম আলো