ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশেষ আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে ‘আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহীন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এবং বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সূত্র: প্রথম আলো