সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বেড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এড়িয়ে উপসাগরীয় দেশগুলো বিকল্প উপায়ে তেল রপ্তানি বাড়াচ্ছে। ফলে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।তথ্যসেবা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, বাহরাইন, কুয়েত ও ইরাক থেকে সেপ্টেম্বর মাসে গড়ে প্রতিদিন ১ কোটি ৫৫ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটাই সর্বোচ্চ। যুদ্ধ শুরুর আগের ১২ মাসে এসব দেশ থেকে প্রতিদিন যে পরিমাণ তেল রপ্তানি হতো, সেপ্টেম্বরে তার ৮০ শতাংশের বেশি রপ্তানি হয়েছে।তেল রপ্তানি বৃদ্ধির যেমন অর্থনৈতিক প্রভাব আছে, তেমনি ভূরাজনৈতিক প্রভাব আছে। বিষয়টা হলো, তেল সরবরাহ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির আলোচনায় ইরানের প্রভাব কমতে পারে।
অর্থাৎ তারা এত দিন যে সুবিধাজনক অবস্থায় ছিল, সেই জায়গাটা তারা কিছুটা হলেও হারিয়েছে।
সূত্র: প্রথম আলো