পারসিয়ান বিড়ালটি অন্তঃসত্ত্বা, নাম লিলি। মালিকের বাড়ি থেকে ৩ সেপ্টেম্বর বিড়ালটি বের হয়ে আর ফিরছিল না। শুরু হয় নানা উপায়ে খোঁজ। চলে মাইকিং, শহরে সাঁটা হয় পোস্টার; বিলি করা হয় লিফলেট। এর মধ্যে অজ্ঞতনামা এক নারী মুঠোফোনে কল করে বিড়ালটির পাওয়ার কথা স্বীকার করেন, কিন্তু তিনি ফেরত দেবেন না বলে জানান। উপায় না পেয়ে থানায় অভিযোগ দেন বিড়ালের মালিক। এরপর পুলিশ বিড়ালটিকে উদ্ধার করেছে।
বিড়ালটির মালিক পাবনা জেলা সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লার গৃহবধূ খুশি খাতুন। মালিকের নিজ বাড়ি থেকেই বিড়ালটি হারিয়েছিল। আজ বুধবার দুপুরে পাবনা সদর থানা–পুলিশ বিড়ালটি উদ্ধার করে মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে। এতে খুশি বিড়ালের মালিক ও তাঁর পরিবারের সদস্যরা।খুশি খাতুন, বিড়ালের মালিকআমি নিজের সন্তানের মতো লিলিকে লালন–পালন করি। পরিবারের সবাই বিড়ালটিকে খুব যত্নে বড় করেছে। আমরা বিড়ালটি ফিরে পেয়ে আনন্দিত।
থানা–পুলিশকে ধন্যবাদ জানাই।খুশি খাতুনের মেয়ে সাদিয়া করিম বলেন, ‘লিলি হারানোর পর বাড়িতে হাহাকার চলছিল।
সূত্র: প্রথম আলো