‘স্পাইডার-ম্যান’ নামটি শুরু থেকেই লেখা হয় হাইফেন দিয়ে। অনেকে লেখার সময় এই হাইফেন ব্যবহার করতে ভুলে যায়। হাইফেন না থাকাটা আবার মেনে নিতে পারে না স্পাইডার-ম্যানের অন্ধ ভক্তরা। তাদের কাছে বিষয়টা বিরক্তিকর। কেউ হাইফেন না দিলে তার ভুল ধরিয়ে দিতে অভ্যস্ত স্পাইডার-ম্যানের ভক্তরা। কিন্তু এবার চরিত্রটির স্রষ্টা মার্ভেলই তুলে দিচ্ছে হাইফেন।
স্পাইডার-ম্যানের বহুদিনের নিয়মেই পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।১৯৬২ সালে যখন স্পাইডার-ম্যানের আত্মপ্রকাশ ঘটে, তখন ডিসি কমিকসের সুপারম্যান ও ব্যাটম্যান বেশ জনপ্রিয় ছিল। তাই স্পাইডার-ম্যানের সহস্রষ্টা স্ট্যান লি চেয়েছিলেন তাঁর চরিত্রটিকে সবার চেয়ে আলাদা রূপ দিতে। শুরুতে তিনি ‘Spider Man’ ব্যবহারের কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হাইফেনযুক্ত নামটিই চূড়ান্ত করেন।
এই নামের বানানটি মানুষ এত বেশি ভুল লেখে যে মার্ভেলের ভেতরে একটি জনপ্রিয় কৌতুকও রয়েছে, কেউ হাইফেন বাদ দিলেই নাকি স্পাইডার-ম্যান তা টের পেয়ে যান!কিন্তু মার্ভেল আনুষ্ঠানিকভাবে স্পাইডির ছদ্মনাম থেকে হাইফেন চিহ্নটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: প্রথম আলো