ম্যাচ শুরু সোয়া সাতটায়আম্পায়ারদের পর্যবেক্ষণের পর ভালো খবরটা পাওয়া গেল। ম্যাচ হচ্ছে। টস হয়ে যাবে বাংলাদেশ সময় ৬টা ৫৫ মিনিটে, ম্যাচ শুরু হবে সোয়া সাতটায়। খেলা হবে ১৩ ওভারের! আপডেট?এখনও বলার মতো তেমন কিছু নেই। আউটফিল্ড ভেজা, এ কারণেই এখনও টসটা হচ্ছে না। তবে আকাশ রোদ ঝলমল করছে। দুই দলের ক্রিকেটাররা ওয়ার্মআপও শুরু করেছেন। কিন্তু খুব বেশিক্ষণ ম্যাচটা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই।
কারণ এই মাঠেই বাংলাদেশ সময় দুপুর দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ বেশি পিছিয়ে গেলে সেটাতেও প্রভাব ফেলবে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আবার মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা।
শেষ পর্যন্ত যদি খেলা না হয় (সেই সম্ভাবনা আজ অনেক কম), তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় রোববারের ফাইনালে উঠে যাবে পাকিস্তান।চলছে মাঠ শুকানোর কাজসুখবর!ছেলেদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনালে চার ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
সূত্র: প্রথম আলো