প্লাস্টিক ছাড়া আমাদের জীবন কল্পনা করা কঠিন। পানির বোতল, খাবারের প্যাকেট, খেলনা, কাপড়, ইলেকট্রনিকস—প্রায় সব জায়গাতেই প্লাস্টিকের ব্যবহার আছে। এটি হালকা, টেকসই এবং তুলনামূলকভাবে সস্তা। তাই সারা পৃথিবীতেই প্লাস্টিকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।কিন্তু প্লাস্টিকের সমস্যা শুধু ব্যবহারের পর ফেলে দেওয়া জিনিস নিয়ে নয়। প্লাস্টিক তৈরির সময় এতে নানা ধরনের রাসায়নিক যোগ করা হয়।
এসব রাসায়নিকের কিছু অংশ প্লাস্টিকের পণ্য থেকে বের হয়ে খাবার, পানি কিংবা বাতাসের সঙ্গে আমাদের শরীরে ঢুকতে পারে। বিজ্ঞানীরা এখন এসব রাসায়নিকের সঙ্গে মানুষের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার সম্পর্ক খুঁজে দেখছেন।প্রতিবছর পৃথিবীতে প্রায় ৫০ কোটি টন প্লাস্টিক তৈরি হয়। এর প্রায় ৯৮ শতাংশই জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি।
বর্তমান নীতিতে বড় পরিবর্তন না এলে ২০৬০ সালের মধ্যে পৃথিবীতে প্লাস্টিকের ব্যবহার প্রায় তিন গুণ হয়ে যেতে পারে।প্লাস্টিকের এত বিপুল উৎপাদন যে শুধু পরিবেশের জন্য সমস্যা তৈরি করছে, তা নয়।
সূত্র: প্রথম আলো