এক বছর কিচ্ছু না করে ছুটি কাটাবেন—পরামর্শটা কেমন? ঘুম থেকে উঠেই আবিষ্কার করবেন, আপনি অবসর যাপন করছেন। কোনো কাজ নেই, ই–মেইল নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে সহকর্মীদের মেসেজ নেই, বসের হুকুম নেই। অবসরে যা মন চাইছে, তা–ই করতে পারছেন। শুনেই ভালো লাগছে, তাই না? তবে কাজের ভিড়ে কিছু না করে বছর কাটানোর এই কথা ভীষণ আজগুবি বা স্বপ্নের মতোই শোনায়। অবশ্য কেউ কেউ এই অসম্ভব পথেও হাঁটছেন। কেন হাঁটছেন?
এতে বার্নআউট থেকে মুক্তি মেলে?এই প্রজন্মের অনেকের কাছেই ক্যারিয়ার ও রোজগার জীবনের সবকিছু নয়। বরং জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা কেবলই ক্যারিয়ারের পেছনে না দিয়ে নিজের মতো করে কাটাতে চান তাঁরাজেন–জির মধ্যে ‘স্লো লিভিং’ ধারণাটি জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষত উন্নত দেশগুলোয়।
শুধু জেন–জি নয়, মিলেনিয়াল প্রজন্মের শেষ দিকে জন্ম নেওয়া অনেকে এই পথের যাত্রী হচ্ছেন বা হতে চাইছেন।এই প্রজন্মের অনেকের কাছেই ক্যারিয়ার ও রোজগার জীবনের সবকিছু নয়।
সূত্র: প্রথম আলো