বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগে ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৪ সেপ্টেম্বর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন শুরু।বিমান বাংলাদেশে বড় নিয়োগ, পদ ২৩৪আবেদনপত্র পূরণের নিয়ম http://bpsc.teletalk.com.bd অথবা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম* আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হবে। অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে।
ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি)।* স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হবে।
সূত্র: প্রথম আলো