২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কক্সবাজারের ছয় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে প্রথম আলোর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অনেকেই নিজেদের সাফল্যের গল্প বলতে গিয়ে তুলে ধরে প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা।
কেউ ধানের খেতে কাজ করেছে, কেউ অভাবের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে।‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় বিনা মূল্যে এআই কোর্স এবং কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।
শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সহযোগী ছিল কক্সবাজার বন্ধুসভা।সকাল থেকেই বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে।
সূত্র: প্রথম আলো