হৃৎপিণ্ড থেকে দাঁত অনেক দূরে অবস্থিত হলেও গুরুতর পেরিওডন্টাইটিস বা মাড়ির রোগের সঙ্গে হৃদ্রোগের শক্তিশালী সম্পর্ক রয়েছে।
এ নিয়ে ২০২০ সালে ইউরোপিয়ান ফেডারেশন অব পেরিওডন্টোলজি (ইএফপি) ও ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন (ডব্লিউএইচএফ) যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।গবেষণা কী বলছেহৃদ্রোগের ঝুঁকি: ১৯৯৩ সালে ৯ হাজার ৭৬০ মানুষের ওপর করা প্রথম বড় গবেষণায় দেখা যায়, যাঁদের পেরিওডন্টাইটিস আছে, তাঁদের করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি ২৫ শতাংশ বেশি।
৫০ বছরের কম বয়সী পুরুষের ক্ষেত্রে এ ঝুঁকি ৭২ শতাংশ পর্যন্ত বেশি।স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ: হৃদ্রোগ ও রক্তনালির স্বাস্থ্যবিষয়ক আমেরিকার বিখ্যাত অ্যাথেরোস্ক্লেরোসিস রিস্ক ইন কমিউনিটিজ স্টাডি (এআরআইসি) গবেষণায় দেখা গেছে, মাড়ির রোগ থাকা ব্যক্তিদের কার্ডিওএমবোলিক ও থ্রম্বোটিক স্ট্রোকের ঝুঁকি সুস্থ ব্যক্তিদের দ্বিগুণের বেশি।পায়ের রক্তনালিতে সমস্যা: যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষা জরিপে দেখা গেছে, গুরুতর মাড়ির রোগে পেরিফেরাল আর্টারি ডিজিজের সম্ভাবনা ২ দশমিক ২ গুণ বেশি।
সূত্র: প্রথম আলো