সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদান শুরু হয়েছে। নিয়োগপত্রের শর্ত পূরণ করে প্রার্থীরা আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) যোগদান করছেন। ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে। প্রার্থীদের যোগদানপত্র ও অঙ্গীকারনামা পূরণ করতে হবে।আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান অনেকে চূড়ান্ত নিয়োগে সুপারিশ হওয়ার পরও করতে পারছেন না। কারণ, অনেকেই নিয়োগপত্র হাতে পাননি।
অনেকে আজ ছুটছেন নতুন কর্মস্থলে। আবার একই নিয়োগে সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়ায় কেউ কেউ এখনো অপেক্ষায় থাকছেন। কেউ অনশন করছেন।৪৯তম বিসিএসে পিএসসির সুপারিশের পরও বঞ্চনা: ৫৭ জনের দায় কে নেবে১০ লাখ ৮০ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন এবং চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন নিয়োগের সুপারিশ পান।
২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো