প্রযুক্তি, পেশাদারত্ব ও সেবার সমন্বয়ে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে ২০১৩ সালের ২০ মার্চ প্রতিষ্ঠিত হয় মেঘনা ব্যাংক। একই বছরের ২৮ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার মাধ্যমে ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ এক যুগের পথচলায় ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং, আর্থিক অন্তর্ভুক্তি ও সবুজ অর্থায়নে বেশ অগ্রগতি অর্জন করেছে।মেঘনা ব্যাংক জানায়, গত কয়েক বছরে মেঘনা ব্যাংকের আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে।
২০২১ সালে ব্যাংকের মোট আমানত ছিল ৫ হাজার ২৭৪ কোটি টাকা, যা ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৯৭ কোটি টাকায়। একইভাবে ২০২১ সালে ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ১৮৮ কোটি টাকা। ২০২৬ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের খেলাপি ঋণের হার ২০২১ সালে ছিল ৫ দশমিক ৬০ শতাংশ; ২০২৫ সালে তা ৫ দশমিক ৭১ শতাংশ হিসেবে নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে।
এ ছাড়া ব্যাংকের রেমিট্যান্সপ্রবাহ ২০২১ সালের ৩ কোটি ৩৪ লাখ ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ৯ কোটি ৯৭ লাখ ডলারে পৌঁছেছে।
সূত্র: প্রথম আলো