সাধারণ কোনো ব্যাংকের মতো নয়, এই মূল দর্শনকে ধারণ করে ২০১৩ সালের ৪ আগস্ট বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এনআরবি ব্যাংক পিএলসি। প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) উদ্যোগে প্রতিষ্ঠিত এই ব্যাংকের প্রধান লক্ষ্য হলো বিশ্বজুড়ে অবস্থানরত প্রবাসীদের সঞ্চয় ও মূলধন বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত করা।
গত এক দশকে ব্যাংকটি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও ক্যাশলেস সমাজ গঠনে অবদান রাখছে রাখার পাশাপাশি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।ব্যাংকটির তথ্যমতে, বিগত বছরগুলোয় এনআরবি ব্যাংক আর্থিক সূচকে ধারাবাহিক ও প্রবৃদ্ধি ধরে রেখেছে। গত পাঁচ বছরে ব্যাংকের মোট আমানত বেড়ে ২০২৬ সালের জুন পর্যন্ত ১০ হাজার ৮০০ কোটি টাকার ওপরে রয়েছে। এই প্রবৃদ্ধির হার ১৫ দশমিক ২৪ শতাংশ।
পাশাপাশি মোট বিতরণ করা ঋণের স্থিতি রয়েছে ৭ হাজার ৮০০ কোটি টাকা।
সূত্র: প্রথম আলো