ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে প্রধান পাইলটের ওপর হামলার ঘটনা নিয়ে নেতানিয়াহু সরকার সস্তা রাজনীতি করছে।গতকাল বুধবার ইয়ার লাপিদ এ অভিযোগ করেছেন বলে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।ইসরায়েলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছিলেন, ইসরায়েলের ওপর খুব বড় এবং ভয়ংকর কোনো হামলা হতে পারে। এ সতর্কবার্তা দেওয়ার পর বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ জরুরি নিরাপত্তা ব্রিফিংয়ের দাবি জানান। মঙ্গলবার রাতে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এরপর ইয়ার লাপিদের সঙ্গে বৈঠকও করেন নেতানিয়াহু।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, উড়োজাহাজের ঘটনার সঙ্গে নেতানিয়াহুর ওই নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ের কোনো সম্পর্ক নেই।লাপিদ বলেন, ‘বিষয়টি পরিষ্কার করে বলতে চাই।
সূত্র: প্রথম আলো