জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান তিনি। সেখানে মিনিট পাঁচেক তিনি অবস্থান করেন। স্পিকারের সঙ্গে আলোচনার পর তিনি সরাসরি সংসদ ভবন থেকে বেরিয়ে যান। বের হওয়ার সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকেরা ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তাঁর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করেন।
এ নিয়ে তিনি কথা বলতে রাজি হননি। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরদৌসী আহমেদ মিষ্টি বেরোলে সাংবাদিকেরা জানতে চান ভেতরে কী কথা হলো। এ প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিগুঁড়িয়ে দেওয়া অবকাঠামো পুনর্নির্মাণের কাজ চলছে। মিরপুরে রাড্ডা সেন্টারেএ সময় সাংবাদিকেরা জানতে চান, আপনি পদত্যাগ করেছেন কি না?
এ প্রশ্নের জবাব না দিয়ে তিনি দ্রুত চলে যান।
সূত্র: প্রথম আলো