১৯৬৭ সালে ‘ট্রুথ অ্যান্ড পলিটিকস’ প্রবন্ধে রাজনৈতিক দার্শনিক হান্না আরেন্ট লিখেছিলেন, ‘তথ্যভিত্তিক তথ্যের নিশ্চয়তা না থাকলে এবং তথ্যগুলো নিজেরাই বিতর্কিত হয়ে উঠলে মতপ্রকাশের স্বাধীনতা একটি প্রহসন হয়ে দাঁড়ায়।’ গণতান্ত্রিক সমাজে বিশ্বাসযোগ্য সাংবাদিকতার গুরুত্ব এখানেই। কিন্তু মানুষ সংবাদ জানার জন্য ক্রমেই এআই চ্যাটবটের ওপর নির্ভর করছে। এতে অল্প অর্থে পরিচালিত সংবাদমাধ্যমগুলো পাঠক ও আয় হারাচ্ছে।
ফলে ভালো সাংবাদিকতার ভিত্তিই দুর্বল হয়ে পড়ছে। অথচ এআইয়ের বিশ্বাসযোগ্যতার জন্য বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমই অপরিহার্য। এআই প্রতিষ্ঠানগুলো এই নির্ভরতা স্বীকার না করলে সাংবাদিকতা খাতের সংকট আরও গভীর হবে।
একই সময়ে গণতন্ত্রও যখন নানা দেশে দুর্বল হয়ে পড়ছে, তখন এর পরিণতি আরও গুরুতর হতে পারে।জুনে ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেসে ইউনেসকোর যোগাযোগ ও তথ্যবিষয়ক সহকারী মহাপরিচালক মারিয়া গ্যাব্রিয়েল যথার্থই বলেছেন, ‘সাংবাদিকতার জন্য সহায়তা কোনো বিলাসিতা নয়।
সূত্র: প্রথম আলো