একসময় ব্যাংকিং সেবা নিতে সাধারণ মানুষকে নির্দিষ্ট শাখায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হতো। বিশেষ করে গ্রাম বা চরাঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবা পাওয়া ছিল বেশ কষ্টসাধ্য।
সেই প্রথাগত ধারার বাইরে উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সাধারণ মানুষকে সেবা দিতে কার্যক্রম বাড়িয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক পিএলসি।২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা শুরু করা ব্যাংকটির এখন বড় শক্তি দেশব্যাপী বিস্তৃত কার্যক্রম। ২০১৯ সালে উপশাখা স্থাপন করে ব্যাংকিং সেবায় বড় পরিবর্তন এনেছে ব্যাংকটি। ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংকটির শাখা ১০৯টি, উপশাখা ৪০০টি এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট ৬২৩টি।
পাশাপাশি রয়েছে ৮৭টি এটিএম ও সিআরএম বুথ।
সূত্র: প্রথম আলো