স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না, তারেক রহমানও নেবেন না।মীর শাহে আলমের ভাষ্য, এ কারণে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও দল নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে সারের সংকট নেই: মীর শাহে আলমআজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন মীর শাহে আলম।
এ সময় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান, সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবীসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়েও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সূত্র: প্রথম আলো