ব্রিটিশ আমলের কথা। চাটমোহরের প্রাচীন জনপদে তখন চাটাইয়ের ওপর মোহর ঢেলে বেচাকেনা চলত। শহরের কৃষ্ণদাস কুণ্ডুর গদিঘরের সামনে টিনের চালের ছোট্ট একটি মিষ্টির দোকান ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন সুদর্শন যুবক মনো পাল। ইতিহাস সাক্ষ্য দেয়, এই মনো পালই চাটমোহরে প্রথমবারের মতো ‘রসমালাই’ তৈরি করেছিলেন।
সেদিনের সেই ছোট্ট দোকানের মিষ্টির সুখ্যাতি আজ ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে।১৯৮২ সালে মনো পালের মৃত্যুর পর বংশপরম্পরায় এই ব্যবসার হাল ধরেন তাঁর দৌহিত্র কমল কুমার পাল। চাটমোহরের দোলবেদীতলা এলাকায় অবস্থিত এই দোকানের বর্তমান নাম ‘অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার’। বাবা মৃত সমরেন্দ্র নাথ পালের কাছ থেকে শেখা পুরোনো রেসিপি আর চিরচেনা স্বাদে আজও মিষ্টি তৈরি করছেন কমল পাল।দামের ক্ষেত্রে এসেছে সময়ের স্বাভাবিক পরিবর্তন।
১৯৬৬ সালে মনো পালের তৈরি রসমালাই বিক্রি হতো মাত্র চার টাকা সের দরে; সে সময় দুধের দাম ছিল তিন-চার আনা সের।
সূত্র: প্রথম আলো