চুরির অভিযোগে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া ছোট্ট মেয়েটি বিদ্যালয়ে ফিরেছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে বিদ্যালয়ে নিয়ে যান বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সহপাঠী ও শিক্ষকদের কাছে ফিরতে পেরে মেয়েটি ভীষণ খুশি। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মেয়েটি। এ সময় তার মা পাশে ছিলেন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, সহপাঠী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ইউএনও মো. আলী সুজা বিদ্যালয়ের শিক্ষক ও মেয়েটির সহপাঠীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মেয়েটি যাতে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সবার সহযোগিতা চান ইউএনও।মো. আলী সুজা, ইউএনও, উজিরপুর, বরিশালআমরা সমাজের সব অসঙ্গতি হয়তো দূর করতে পারব না।
কিন্তু একটি পরিবারকে সুরক্ষা দিয়ে অন্তত সমাজে একটি মডেল তৈরি করতে পারি।
সূত্র: প্রথম আলো