রাত নয়টা। অফিস থেকে ফিরলেন। কাপড় বদলে সোফায় বসলেন। হাতে ফোন। স্ত্রীও রান্নাঘরের কাজ শেষে পাশে এসে বসল। তার হাতেও ফোন। দুজন একই ঘরে। কিন্তু কেউ কারও দিকে তাকাচ্ছে না। খাবার টেবিলেও তেমন কথা হলো না।সন্তানের স্কুল, বাজারের হিসাব, বিদ্যুৎ বিল, এটুকুই। রাতে বিছানায় শুয়ে ভাবলেন, শেষ কবে দুজনে প্রাণ খুলে গল্প করেছিলেন? কবে শেষবার কোনো কারণ ছাড়াই একসঙ্গে হেসেছিলেন? মনে পড়ল না। এভাবেই চলছে জীবন।
দিন দিন সংসারের প্রতি আগ্রহ হারাচ্ছেন।বর্ণিত কাল্পনিক দৃশ্যপট যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে জেনে রাখুন, আধুনিক সময়ে এই সমস্যা দিন দিন বেড়েই চলছে। এক ঘরে বসবাস করেও আমরা একে অপরের থেকে শতবর্ষ দূরে। আসুন, জেনে নিই কোরআন এ ব্যাপারে কী বলে।সুরা রুম, আয়াত: ২১তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া দিয়েছেন।
নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে।কোরআনের নির্দেশনা আল্লাহ–তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও।
সূত্র: প্রথম আলো