সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট আন্তর্জাতিক স্বীকৃতি ‘বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে। ব্যবসায় সাময়িকী এন্টারপ্রেনিউরের মধ্যপ্রাচ্য সংস্করণ ‘এন্টারপ্রেনিউর মিডল ইস্ট’ এই পুরস্কার দিয়েছে।
দুবাইভিত্তিক এই সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্রের ‘এন্টারপ্রেনিউর’ ম্যাগাজিনের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে মধ্যপ্রাচ্যের ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবনসংক্রান্ত সংবাদ প্রকাশ করে।গত ১৭ সেপ্টেম্বর দুবাইয়ের আল হাবতুর প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ফান্ডেডনেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ এই সম্মাননা গ্রহণ করেন।
এ সময় প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ অফিসার ডানা ম্যাসি ও চিফ লিগ্যাল অফিসার আনাক্লদিয়া ফিলাদোরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় আজ সকালে প্রথম আলোকে সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, ‘বিশ্বজুড়ে বহু দক্ষ ট্রেডার থাকলেও সঠিক মূলধনের অভাবে তাঁরা নিজেদের কৌশল কাজে লাগাতে পারেন না।
সূত্র: প্রথম আলো