ডেস্কটপ কম্পিউটারের কেসিং খুললে সহজে মাদারবোর্ডের দেখা না–ও মিলতে পারে। সারি সারি যন্ত্রাংশ ও তারের ভিড় ঠেলে ভেতরের দিকে তাকালে চোখে পড়বে এক জটিল গোলকধাঁধা। সবুজ, কালো বা নীল রঙের একটি বোর্ড। এতে সাজানো থাকে ছোট ছোট সিলিকন চিপ, তামার সূক্ষ্ম রেখা ও শত শত ক্ষুদ্র যন্ত্রাংশ। একেই আমরা ডাকি মাদারবোর্ড। এটি হলো কম্পিউটারের পুরো সাম্রাজ্যের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
প্রসেসরকে যদি কম্পিউটারের মস্তিষ্ক ধরা হয়, তবে মাদারবোর্ড হলো এর কঙ্কাল ও রক্তনালির জাল। এই জাল ছাড়া মস্তিষ্কের কোনো চিন্তাই বাস্তবে রূপ পেত না।র্যাম কী, ডিভাইসে কেন র্যাম থাকেএই প্ল্যানার বোর্ডে সহায়ক সার্কিট কার্ড যুক্ত করার জন্য বিশেষ খাঁজ রাখা হয়েছিল। এসব সহায়ক কার্ডকে বলা হতো ডটারবোর্ড।
মূল সমতল বোর্ডে এই শাখা বোর্ডগুলো সন্তানের মতো যুক্ত হতো।প্ল্যানার থেকে মাদারবোর্ডআধুনিক মাদারবোর্ড কিন্তু এক দিনে তৈরি হয়নি।
সূত্র: প্রথম আলো