প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ২০ কোটি মানুষের দেশ। এখানে ভালো–মন্দ সব ধরনের মানুষ আছে। কিছু কিছু দুষ্টু মানুষ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এ দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। এ কারণে সর্বশক্তি দিয়ে বিএনপি প্রমাণ করবে, আইন সবার জন্য সমান। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে বেলা দুইটায় তিনি ফেনীতে পৌঁছান। পরে বেলা আড়াইটায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প উদ্বোধন করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৭ বছর ধরে আইনের শাসন ভূলুণ্ঠিত করা হয়েছে।
আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠান করতে চাই।
সূত্র: প্রথম আলো