দোকানে ডিম কিনতে গেলে আমরা প্রায়ই একটা মধুর সমস্যায় পড়ি। সাদা ডিম নেব নাকি বাদামি? কোনটা বেশি স্বাস্থ্যকর? খেতে মজা বেশি কোনটি? নাকি এগুলোর মধ্যে কোনো পার্থক্যই নেই?পাখির ডিমের খোসায় নানা রং দেখা যায়। হাঁস-মুরগি বা গৃহপালিত পাখিদের ডিমের চেহারাও একেক রকম হয়। যেমন কোয়েল পাখির ডিমের গায়ে বাদামি ছিট ছিট দাগ থাকে, আবার হাঁসের ডিম হতে পারে হালকা সবুজাভ। বন্য পাখিদের ডিমের রং নির্ভর করে তাদের জীবনযাপনের ওপর।
সিগাল–জাতীয় পাখিরা সরাসরি মাটিতে বাসা বানায়। তাই শিকারিদের হাত থেকে ডিমগুলোকে লুকিয়ে রাখতে এদের ডিমের গায়ে ছিট ছিট দাগ থাকে। কিন্তু গৃহপালিত পাখিরা তো মানুষের তত্ত্বাবধানেই বংশ বৃদ্ধি করে। তাই এদের ডিমের খোসার রং শুধু তাদের জিনতত্ত্ব ও জীবনযাপনের পরিবেশের ওপর নির্ভর করে।সপ্তাহে কয়টা ডিম খাওয়া ভালোকোয়েল পাখির ডিমের গায়ে বাদামি ছিট ছিট দাগ থাকে, আবার হাঁসের ডিম হতে পারে হালকা সবুজাভ।
বন্য পাখিদের ডিমের রং নির্ভর করে তাদের জীবনযাপনের ওপর।একটা কথা বেশ প্রচলিত আছে, বাদামি ডিম নাকি স্বাস্থ্যের জন্য ভালো এবং সাদা ডিম খেতে বেশি সুস্বাদু।
সূত্র: প্রথম আলো