অ্যারিন প্যাটারসনযুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী এক নারী জীবনসঙ্গী খুঁজতে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। ডেটিং অ্যাপের বদলে তিনি একটি গুগল ফরম তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি পুরুষ আবেদন করেছেন।ওই নারীর নাম অ্যারিন প্যাটারসন। তিনি অবিবাহিত।
তাঁর তৈরি করা গুগল ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটির লিংক শেয়ার করে তিনি সেটি নিজের প্রোফাইলে পিন করে রাখেন।প্যাটারসন জানান, প্রচলিত ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁর মনে হয়েছে, সেখানে অনেক সময় নষ্ট হয়। তাই সম্ভাব্য সঙ্গীদের সম্পর্কে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য নিজের মতো করে একটি আবেদনপত্র তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি।
এতে অপ্রয়োজনীয় বা সম্পর্কের ব্যাপারে অনাগ্রহী ব্যক্তিদের বাদ দেওয়া সহজ হবে বলে তাঁর আশা।ফরমটিতে আগ্রহী ব্যক্তিদের কাছে কিছু সরাসরি প্রশ্ন রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো